নেমেসিসের ‘তৃতীয় যাত্রা’
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
প্রায় ছয় বছর পর এসেছে নেমেসিসের দ্বিতীয় অ্যালবাম। নাম তৃতীয় যাত্রা। নেমেসিসের অন্যতম সদস্য ডিউ বলেন, ‘প্রথম অ্যালবাম অন্বেষণ (২০০৫) প্রকাশের পর অনেক দিন আমরা নিজেদের নতুন কোনো অ্যালবামের কাজ করিনি। তবে এর মধ্যে তিনটি মিশ্র অ্যালবামে গান করেছি। ব্যান্ডের সবারই পড়াশোনা নিয়ে একটু ব্যস্ততা ছিল। তারই ফাঁকে দ্বিতীয় অ্যালবামের কাজ করেছি।’ডিউ আরও বলেন, ‘অ্যালবামের বেশির ভাগ গানই রক ও অলটারনেটিভ রক ঘরানার।’একটি ইংরেজিসহ অ্যালবামে গান রয়েছে নয়টি। গানের কথা লিখেছেন জোয়াদ, মাহের ও রাইন। তৃতীয় যাত্রা অ্যালবামটি বাজারে এনেছে ডেডলাইন মিউজিক। অ্যালবামটির পৃষ্ঠপোষক ক্যাট্স আই এবং রেডিও পার্টনার এবিসি রেডিও। নেমেসিস ব্যান্ডের সদস্যরা হলেন জোয়াদ (ভোকাল), মাহের (গিটার), উমায়ের (গিটার), রাতুল (বেজ) ও ডিউ (ড্রামস)।