নেলসন ম্যান্ডেলা হাসপাতালে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দক্ষিণ আফ্রিকার অবিসংবাদিত নেতা নেলসন ম্যান্ডেলাকে আজ শনিবার হাসপাতালে ভর্তি করা হয়েছে। বিবিসি অনলাইন এ খবর জানিয়েছে।দেশটির কর্মকর্তারা জানিয়েছেন, ম্যান্ডেলা দীর্ঘদিন ধরে পাকস্থলীর সমস্যায় ভুগছেন। চিকিত্সকদের পরামর্শে তিনি হাসপাতালে ভর্তি হয়েছেন।দক্ষিণ আফ্রিকার প্রেসিডেন্ট জ্যাকব জুমা ম্যান্ডেলার দ্রুত আরোগ্য কামনা করে একটি বিবৃতি দিয়েছেন। ওই বিবৃতিতে বলা হয়েছে, দক্ষিণ আফ্রিকা ও সারা বিশ্বের মানুষের ভালোবাসা ও শুভকামনা তাঁর সঙ্গে রয়েছে।