নেলসন ম্যান্ডেলার মেয়ের নাতনি সড়ক দুর্ঘটনায় নিহত
দক্ষিণ আফ্রিকার সাবেক প্রেসিডেন্ট নেলসন ম্যান্ডেলার মেয়ের নাতনি জেনানি ম্যান্ডেলা (১৩) সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছে।আজ শুক্রবার ম্যান্ডেলা ফাউন্ডেশনের বরাত দিয়ে বিবিসি অনলাইন জানিয়েছে, জোহানেসবার্গের সোয়েটোর অরল্যান্ডো স্টেডিয়াম থেকে বিশ্বকাপ কনসার্ট দেখে গাড়িতে করে বাসায় ফেরার সময় জোহানেসবার্গ সিটি সেন্টারের কাছে এ দুর্ঘটনা ঘটে। এ ঘটনায় আর কেউ আহত হয়নি।পুলিশ জানিয়েছে, দুর্ঘটনার সময় একই গাড়িতে জেনানি নেলসন ম্যান্ডেলার সাবেক স্ত্রী উইনি মাদিকিজেলার সঙ্গে ছিল।কিন্তু ম্যান্ডেলা ফাউন্ডেশন জানিয়েছে, এ সময় নেলসন ম্যান্ডেলার সাবেক স্ত্রী উইনি মাদিকিজেলা তাঁর সঙ্গে ছিলেন না।পুলিশের এক মুখপাত্র জানিয়েছেন, ওই গাড়ির চালককে আটক করা হয়েছে এবং পুলিশ বিষয়টি তদন্ত করে দেখছে।নেলসন ম্যান্ডেলার মেয়ে জিন্দজি ম্যান্ডেলার নাতনি জেনানি ম্যান্ডেলা ৯ জুন তাঁর ১৩তম জন্মদিন পালন করেছে।