মাদক নয়, তোমাদের নেশা হোক পড়াশোনা। সবাই দেশকে ভালোবাসবে। সত্য কথা বলবে সোচ্চার কণ্ঠে। সমাজের ত্রুটিগুলো দূর করতে হবে। সিলেবাসের পড়াশোনার পাশাপাশি চিন্তাচেতনা ও মননশীলতার বিকাশে সাংস্কৃতিক কর্মকাণ্ড ও খেলাধুলা করবে। প্রথম আলো ও টেলিটকের আয়োজনে গতকাল সোমবার নেত্রকোনা ও পঞ্চগড়ে এসএসসি ও সমমানের পরীক্ষায় জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠানে বক্তারা শিক্ষার্থীদের প্রতি এসব আহ্বান জানান। নেত্রকোনা: সকাল ১০টায় নেত্রকোনার মোক্তারপাড়ার পাবলিক হল মিলনায়তনে ২৮৬ জন কৃতী শিক্ষার্থীকে সংবর্ধনা দেওয়া হয়। প্রথমেই বন্ধুসভার সদস্যরা জাতীয় সংগীত পরিবেশন করেন। পরে স্বাগত বক্তব্য দেন ও শপথবাক্য পাঠ করান প্রথম আলোর নেত্রকোনা জেলা প্রতিনিধি মোহামঞ্চদ খায়রুল হক। সংবর্ধনার আলোচনাপর্বে বক্তব্য দেন গুণীজন ও প্রবীণ চিকিৎসক আবদুল হামিদ খান। তিনি বলেন, তোমাদের নেশা হবে পড়ালেখা, মাদক নয়। সবাই দেশকে ভালোবাসবে। সত্য কথা বলবে সোচ্চার কণ্ঠে। সমাজের ত্রুটিগুলো দূর করতে হবে।নেত্রকোনা সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ অমৃত লাল সাহা বলেন, এ সাফল্যে আত্মতুষ্টির অবকাশ নেই। তোমাদের আরও সাফল্যের দ্বার উন্মোচন করতে হবে। এন আকন্দ আলীয়া মাদ্রাসার অধ্যক্ষ মো. আবদুল বাতেন বলেন, আজকে তোমরা মেধা ও বুদ্ধি দিয়ে কৃতী হয়েছ, তেমনি বিবেক দিয়ে ভবিষ্যতে কর্মক্ষেত্রে কৃতী হতে হবে। কৃতী শিক্ষার্থী ফারজানা আফসানা বলে, মাদক থেকে নিজেকে ও সহপাঠীকেও দূরে রাখব।কৃতী শিক্ষার্থীদের প্রত্যেককে ক্রেস্ট, সনদ ও টেলিটকের একটি করে সিম দেওয়া হয়। পরে জেলার সেরা তিনটি শিক্ষাপ্রতিষ্ঠান নেত্রকোনা আঞ্জুমান আদর্শ সরকারি উচ্চবিদ্যালয়, নেত্রকোনা সরকারি বালিকা উচ্চবিদ্যালয় ও পূর্বধলা জগৎ মণি পাইলট উচ্চবিদ্যালয়কে সমঞ্চাননা সঞ্চারক প্রদান করা হয়। সংবর্ধনা অনুষ্ঠানটি সঞ্চালনা করেন নেত্রকোনা বন্ধুসভার যুগ্ম সাধারণ সম্পাদক শেখ সারোয়ার জাহান। সমাপনী বক্তব্য দেন নেত্রকোনা বন্ধুসভার সভাপতি আবদুল্লাহ আল মামুন। পঞ্চগড়: শিল্পকলা একাডেমী মিলনায়তনে সকাল সোয়া ১০টায় বন্ধুসভার সদস্যদের অংশগ্রহণে জাতীয় সংগীতের মধ্য দিয়ে অনুষ্ঠান শুরু হয়। বন্ধুসভার সভাপতি আবদুল আলীমের সঞ্চালনায় আলোচনা সভায় সংক্ষিপ্ত বক্তব্য দেন পঞ্চগড় সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ কানাই লাল কুণ্ডু, পঞ্চগড় এম আর সরকারি কলেজের উপাধ্যক্ষ মো. দেলোয়ার হোসেন প্রধান, তেঁতুলিয়ার কাজী শাহাবুদ্দিন স্কুল অ্যান্ড কলেজের সহকারী অধ্যাপক আতাউর রহমান, জেলা শিল্পকলা একাডেমীর সাধারণ সম্পাদক আবু তোয়াবুর রহমান, তেঁতুলিয়া গণিত ক্লাবের আহ্বায়ক মো. মখলেছুর রহমান, পঞ্চগড় সরকারি বালিকা উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক রেখা রানী দেবী, বিপি সরকারি উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. জোবায়ের ইসলাম ও টেলিটকের রিজিওনাল ম্যানেজার শেখ মো. মাসুম। কৃতী শিক্ষার্থীদের মধ্যে আফসানা অনুভা বলে, ‘আজ এই সংবর্ধনা অনুষ্ঠানে উপস্থিত হতে পেরে আমি নিজেকে গর্বিত ও ধন্য মনে করছি।’ অনুষ্ঠানের সূচনা ও সমাপনী বক্তব্য দেন প্রথম আলোর পঞ্চগড় প্রতিনিধি শহীদুল ইসলাম। তিনি শিক্ষার্থীদের মাদক, ইভ টিজিং ও অ্যাসিডকে ‘না’ বলার শপথ করান। এরপর জেলার পাঁচটি উপজেলার ৫০০ কৃতী শিক্ষার্থীর হাতে ক্রেস্ট ও সনদপত্র তুলে দেন অতিথিরা। ক্রেস্ট তুলে দেওয়া হয় পঞ্চগড়ের শ্রেষ্ঠ বিদ্যালয়ের তালিকায় স্থান পাওয়া তিনটি বিদ্যালয় বিপি সরকারি উচ্চবিদ্যালয়, সরকারি বালিকা উচ্চবিদ্যালয় ও আটোয়ারী পাইলট উচ্চবিদ্যালয় কর্তৃপক্ষের হাতে। পরে বন্ধুসভার সদস্যদের অংশগ্রহণে পরিবেশিত হয় সাংস্কৃতিক অনুষ্ঠান। আলোচনা অনুষ্ঠানে সহকারী অধ্যাপক আতাউর রহমান বলেন, সিলেবাসের পড়াশোনার পাশাপাশি চিন্তাচেতনা ও মননশীলতার বিকাশে সাংস্কৃতিক কর্মকাণ্ড এবং খেলাধুলাও করতে হবে। নৈতিক শিক্ষায় শিক্ষিত হয়ে উঠতে এসবের অনেক ভূমিকা আছে। টেলিটকের রিজিওনাল ম্যানেজার শেখ মো. মাসুম বলেন, ‘প্রথম আলোর এই উদ্যোগের সঙ্গে থাকতে পেরে আমরা গর্বিত।’ আজ ২৭ আগস্ট মঙ্গলবারকুড়িগ্রামস্থান: কুড়িগ্রাম পৌরসভা চত্বরসময়: সকাল ১০টাআগামীকাল ২৮ আগস্ট বুধবারচাঁদপুরস্থান: চাঁদপুর সরকারি মহিলা কলেজসময়: বেলা ১১টামাগুরাস্থান: আছাদুজ্জামান মিলনায়তনসময়: বেলা ১১টা