নেশার টাকা না পেয়ে বাবাকে গুলি করে হত্যা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নেশার টাকা না পেয়ে বাবাকে গুলি করে হত্যা করেছে এক ছেলে। খুলনার পশ্চিম বানিয়াখামারে আজ শুক্রবার বেলা দুইটার দিকে এ ঘটনা ঘটে। নিহতের নাম মো.আবু মুসা মিঞা (৬০)। তিনি খুলনা সিটি করপোরেশনের চতুর্থ শ্রেণীর সাবেক কর্মচারী। এক বছর আগে তিনি চাকরি থেকে অবসর নেন। নিহতের ভাই মাহফুজ হোসেন জানান, ঘটনার সময় তিনি বাড়ির ছাদে গোসল করছিলেন। মুসা মিঞার পঞ্চম সন্তান মাহবুব হোসেন ওরফে মানু টাকার জন্য বাড়িতে থাকা লাইসেন্সকৃত বন্দুক দিয়ে মাহফুজকে তাড়া করেন। তিনি পালিয়ে যান। এরপর মানু তাঁর বাবা মুসা মিঞাকে লক্ষ্য করে দুটি গুলি ছোড়ে। গুলি তাঁর পিঠে লাগে। খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পরে কর্তব্যরত চিকিত্সক তাঁকে মৃত ঘোষণা করে।উল্লেখ্য, মুসা মিঞার ছয় সন্তান। সোনাডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহীদুল ইসলাম জানান, মানু মাদকাসক্ত বলে এলাকাবাসী জানিয়েছে। পুলিশ বন্দুক ও লাইসেন্স উদ্ধার করেছে।