নৈরাজ্যের দায় বিএনপিকে নিতে হবে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিরোধীদলীয় নেতা খালেদা জিয়ার উদ্দেশে আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ বলেছেন, দেশে হরতালের নামে যে নৈরাজ্য, ভাঙচুর, জ্বালাও-পোড়াও চলছে, এর দায় বিএনপিকেই নিতে হবে।আজ মঙ্গলবার বঙ্গবন্ধু এভিনিউতে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে হরতালবিরোধী সমাবেশে তিনি এসব কথা বলেন। খবর বাসসের।হানিফ বলেন, আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখার প্রয়োজনে যে কাউকে গ্রেপ্তার করতে পারে পুলিশ। তিনি বলেন, ‘সরকার যদি মনে করে কেউ আইনের ব্যত্যয় করছেন, আইন অমান্য করছেন, তাহলে অবশ্যই তাকে গ্রেপ্তার করা হবে। কেউই আইনের ঊর্ধ্বে নয়।’বিরোধী দলকে আগামী সংসদ অধিবেশনে যোগ দিয়ে আলোচনায় অংশ নেওয়ার আহ্বান জানিয়ে আওয়ামী লীগের এই নেতা বলেন, বিরোধী দল সংসদে না এসে কেবল সুযোগ-সুবিধা ভোগ করছে। সংকটের সুষ্ঠু সমাধান চাইলে তাদের সংসদে যোগ দিতে হবে।সমাবেশে আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক এবং স্থানীয় সরকার প্রতিমন্ত্রী জাহাঙ্গীর কবির নানক, সাংগঠনিক সম্পাদক আ ফ ম বাহাউদ্দিন নাছিম, তথ্য ও গবেষণা সম্পাদক আফজাল হোসেন, শ্রমবিষয়ক সম্পাদক হাবিবুর রহমান, মহানগর আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি এম এ আজিজ, সাধারণ সম্পাদক মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া, সহসভাপতি মুকুল চৌধুরী, সাংগঠনিক সম্পাদক শাহে আলম মুরাদ, স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক পংকজ দেবনাথ প্রমুখ উপস্থিত ছিলেন।