নো ট্যাক্স, নো ট্যাক্সি
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
কর দিচ্ছেন না অথচ বিলাসবহুল জীবন যাপন করছেন, দামি গাড়ি হাঁকাচ্ছেন—এমন লোকজনের জীবনযাত্রায় কিছু বিধিনিষেধ আরোপ করেছে তাইওয়ান সরকার। দেশটির বিচার মন্ত্রণালয়ের এক কর্মকর্তা জানান, এক কোটি তাইওয়ানি ডলারের বেশি কর বকেয়া আছে, এমন লোকজনও ভোগবিলাস, আমোদ-প্রমোদে মেতে আছেন। ওই কর্মকর্তা বলেন, যেহেতু সরকারের কাছে তাঁরা ঋণী, তাই নতুন আইন অনুযায়ী তাঁরা একসঙ্গে দুই হাজার ডলারের বেশি কেনাকাটা করতে পারবেন না। শুধু তা-ই নয়, ব্যয়বহুল পরিবহন ট্যাক্সি কিংবা দ্রুতগতির ট্রেনেও তাঁরা চড়তে পারবেন না। যাঁরা এই নিষেধাজ্ঞা অমান্য করবেন, তাঁদের জেল-জরিমানা নিশ্চিত। এএফপি