নোংরা পরিবেশ ও খারাপ মানের খাবার দেওয়ার অভিযোগ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

স্বরূপকাঠী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সেও চিকিত্সকের সংকট। ৩১ শয্যার এ স্বাস্থ্যকেন্দ্রে নয়জন চিকিত্সকের পদ রয়েছে। সেগুলো হলো উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা, আবাসিক চিকিত্সা কর্মকর্তা, মেডিসিন, সার্জারি, গাইনি ও অ্যানেসথেসিয়া বিভাগে একজন করে জুনিয়র কনসালটেন্ট, দুজন চিকিত্সা কর্মকর্তা এবং একজন সহকারী ডেন্টাল সার্জন। এরমধ্যে সার্জারি ও গাইনি বিভাগের জুনিয়র কনসালটেন্ট, সহকারী ডেন্টাল সার্জন ও দুজন চিকিত্সা কর্মকর্তার পদ দীর্ঘদিন ধরে শূন্য। মাত্র চারজন চিকিত্সক দিয়ে চলছে এই স্বাস্থ্য কমপ্লেক্স।উপজেলার মাগুরা এলাকার বাসিন্দা নজরুল ইসলাম জানান, স্বাস্থ্যকেন্দ্রে সরবরাহ করা খাবারের মান খুব খারাপ। এ ছাড়া পরিবেশও নোংরা। উপজেলার জগন্নাথকাঠী গ্রামের আল আমিন বলেন, ‘আমাদের অসুখ হলে বাধ্য হয়ে বরিশাল যেতে হয়। এখানে তেমন কোনো চিকিত্সাব্যবস্থা নেই।’স্বরূপকাঠী উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা গোকুলচন্দ্র মণ্ডল বলেন, ‘স্বাস্থ্যকেন্দ্রে রোগীদের দেওয়া খাবারের মান খারাপের অভিযোগ ঠিক নয়, তবে স্বাস্থ্যকেন্দ্রে পয়োনালা না থাকার কারণে পয়োনিষ্কাশনে সমস্যা রয়েছে। এ কারণে বর্ষাকালে পরিবেশ একটু নোংরা হয়, বিষয়টি আমি উপজেলা পরিষদের মিটিংয়ে একাধিকবার উত্থাপন করেছি। স্বাস্থ্যকেন্দ্রে পাঁচজন সুইপারের স্থলে আছেন দুজন, আর নৈশপ্রহরী আছেন দুজনের স্থলে একজন। স্বরূপকাঠীতে ৫০ শয্যার নতুন হাসপাতাল ভবন হচ্ছে। এটি সম্পন্ন হওয়ার পর মানুষের চিকিত্সাসংক্রান্ত দুর্ভোগ কমবে।’