নোংরা পরিবেশে তৈরি হচ্ছে নকল ওষুধ
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ভেজালবিরোধী ভ্রাম্যমাণ আদালত আজ বৃহস্পতিবার রাজধানীর মিরপুরের দক্ষিণ মণিপুর এলাকার একটি বাড়িতে অভিযান চালিয়ে নকল ওষুধ তৈরির কারখানার সন্ধান পান। সেখান থেকে বিপুল পরিমাণ নকল ওষুধ উদ্ধার এবং ওই প্রতিষ্ঠানের মালিক ও পরিচালককে আটক করা হয়েছে। আজ দুপুর ১২টার দিকে ভ্রাম্যমাণ আদালত ওই বাড়ির দোতলায় এস এ ট্রেডিং নামক একটি প্রতিষ্ঠানে অভিযান চালান। সেখানে তৈরি হচ্ছে ওয়েজ গোল্ড নামে মাল্টিভিটামিন ট্যাবলেট, জেল প্লাস যৌন উত্তেজক ট্যাবলেট ও ক্যালসিয়াম ট্যাবলেট। আদালত প্রতিষ্ঠানের মালিক তাজুল ইসলাম ও পরিচালক নাদিরা সুলতানাকে আটক করেছেন। এছাড়া কারখানা থেকে বিপুল পরিমাণ নকল ওষুধ জব্দ করেছেন।ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন র্যাবের নির্বাহী ম্যাজিস্ট্রেট এ এইচ এম আনোয়ার পাশা। এ রিপোর্ট লেখা পর্যন্ত অভিযান অব্যাহত ছিল।