নোঙরের চার গোয়েন্দা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আরমান পারভেজ মুরাদ, লুত্ফুর রহমান জর্জ, স্বাগতা ও শাহরিয়ার শুভ—এই চার অভিনয়শিল্পীকে এবার দেখা যাবে গোয়েন্দা চরিত্রে অভিনয় করতে।টেলিভিশন নাটকে গোয়েন্দা চরিত্রে স্বাগতা এর আগে অভিনয় করলেও মুরাদ, জর্জ ও শুভ প্রথমবারের মতো কোনো নাটকে গোয়েন্দা কর্মকর্তার ভূমিকায় অভিনয় করছেন। নাটকটিতে জয়রাজ এই প্রথমবারের মতো মাফিয়া দলের একজনের চরিত্রে অভিনয় করছেন।নাটকটির রচয়িতা মাসুদ রানা। যৌথভাবে এটি পরিচালনা করেছেন সোহেব আলম ও আতিক রহমান।নাটকের দুটি গুরুত্বপূর্ণ চরিত্রে দুই বিদেশি শিল্পী অভিনয় করেছেন। তাঁরা হলেন ফ্রান্সের অভিনেতা মাইকেল মার্চান্দ মিকা ও সুইডেনের থিয়েটার-কর্মী আমান্ডা উইরটেন।নাটকটির গল্প সম্পর্কে পরিচালক জানিয়েছেন, নাটকে মিকা বিশ্বপ্রত্ন চোরদের বাংলাদেশ প্রধানের ভূমিকায় অভিনয় করেছেন। যিনি পুলিশের হাত থেকে বাঁচতে গ্রামে এসে এক মেয়ের প্রেমে পড়ে ভালো হয়ে যাওয়ার চেষ্টা করেন। আর আমান্ডা অভিনয় করেছেন একই দলের প্রতিনিধি হিসেবে। যিনি অবাধ্য মিকাকে হত্যা করতে বাংলাদেশের আসেন।‘নোঙর’ নাটকটি আরটিভিতে ১ মে থেকে সপ্তাহের প্রতি মঙ্গল, বুধ ও বৃহস্পতিবার সন্ধ্যায় দেখানো হবে।