নোটিশ
বিশ্ব মহাকাশ সপ্তাহ উদ্যাপন আগামী ৩ থেকে ৫ অক্টোবর সিরাজগঞ্জের এনায়েতপুরে বিশ্ব মহাকাশ সপ্তাহ উদ্যাপন করবে বাংলাদেশ অ্যাস্ট্রোনমিক্যাল সোসাইটি। মূলত যুক্তরাষ্ট্রের হিউস্টনে অবস্থিত ইন্টারন্যশনাল স্পেস উইক অ্যাসোসিয়েশন বিশ্বের আরও প্রায় ৫৫টি দেশ মিলে প্রতিবছর ৪ থেকে ১০ অক্টোবর এই সপ্তাহটি উদ্যাপন করে থাকে। ইউনাইটেড ন্যাশনস অফিস অব আউটার স্পেস অ্যাফেয়ার্সের (ইউএনওওএসএ) স্বীকৃতিপ্রাপ্ত নতুন সদস্য হিসেবে বাংলাদেশ কয়েক বছর ধরে বিশ্ব মহাকাশ সপ্তাহ উদ্যাপন করে আসছে। অনুষ্ঠানে অংশগ্রহণ করতে আগ্রহীরা এফ আর সরকার (০১৭১১৫২১৭০৬) অথবা [email protected] ঠিকানায় যোগাযোগ করুন।৫ম আবদুল জব্বার জ্যোতির্বিজ্ঞান কর্মশালাআগামী ৬ অক্টোবর ২০১১ থেকে বাংলাদেশ বিজ্ঞান জনপ্রিয়করণ সমিতির উদ্যোগে অনুষ্ঠিত হতে যাচ্ছে পঞ্চম আবদুল জব্বার কর্মশালা। রেজিস্ট্রেশন ফি ৫০০ টাকা। কর্মশালার স্থান: ২৭৮/৩ জামিল সরোয়ার ট্রাস্ট (চতুর্থ তলা), কাঁটাবন ঢাল, ঢাকা। বিস্তারিত তথ্যের জন্য আইয়ুব সরকারের সঙ্গে (০১১৯১৩৮৫৫৫১) যোগাযোগ করা যাবে।