নোটিশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আগামী ৬ ও ৭ জুলাই, শুক্র ও শনিবার প্রতিবারের মতো বাংলাদেশ বিজ্ঞান জনপ্রিয়করণ সমিতি ও বাংলাদেশ অ্যাস্ট্রোনমিক্যাল সোসাইটির উদ্যোগে অনুষ্ঠিত হতে যাচ্ছে পঞ্চম আবদুল জব্বার জ্যোতির্বিজ্ঞান কর্মশালা। কর্মশালায় উপস্থিত থাকবেন রেজাউর রহমান, এফ আর সরকার, ফারসীম মান্নান মোহাম্মদী প্রমুখ। কর্মশালায় রাতের আকাশ পর্যবেক্ষণ, সৌরজগৎ, তারকালোক, ছায়াপথের সঙ্গে পরিচিতির পাশাপাশি মহাকাশ ভ্রমণ, কসমোলজি ও মহাবিশ্বে প্রাণের অস্তিত্বের মতো বিষয়গুলোর ওপর থাকছে বিভিন্ন সেশন। কর্মশালাটি শুক্রবার বিকেল সাড়ে চারটা থেকে রাত আটটা আর শনিবার সকাল সাড়ে নয়টা থেকে সন্ধ্যা ছয়টা পর্যন্ত চলবে। রেজিস্ট্রেশন ফি প্রতিদিন ৫০ টাকা। রেজিস্ট্রেশনের জন্য যোগাযোগ: আইয়ুব সরকার (০১১৯০৩৮৫৫৫১)। স্থান: বিডিওএসএন অফিস, রোজ ভিউ প্লাজা (লিফট-৭), কক্ষ নম্বর ৮০৭, ১৮৫ হাতিরপুল বাজার, এলিফ্যান্ট রোড, ঢাকা।