নোটিশ বোর্ড

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিজ্ঞান বক্তৃতাআগামী ৭ জুন ২০১২ বৃহস্পতিবার বিকেল সাড়ে পাঁচটায় পলাশির ‘শামসুল হক’ মিলনায়তনে (ফ্রেপড) বিজ্ঞান বক্তৃতার আয়োজন করেছে বিজ্ঞান জনপ্রিয়করণ সমিতি এবং বাংলাদেশ অ্যাস্ট্রোনমিকাল সোসাইটি। এবারের বিষয় ‘গ্যালাক্সির জগত’। বক্তব্য দেবেন অস্ট্রেলিয়ায় গবেষণারত জ্যোতির্বিদ সৈয়দ আশরাফুদ্দিন। বক্তৃতাটি সবার জন্য উন্মুক্ত।বিজ্ঞান কর্মশালাআজ ময়মনসিংহের আনন্দমোহন কলেজে বিজ্ঞানবিষয়ক দিনব্যাপী কর্মশালা অনুষ্ঠিত হবে। কর্মশালায় সকাল ১০টা থেকে বেলা ১টা পর্যন্ত ভৌতবিজ্ঞান এবং বেলা ২টা থেকে ৪টা পর্যন্ত জীববিজ্ঞানবিষয়ক আলোচনা হবে। ময়মনসিংহ প্যারালাল ম্যাথ স্কুল ও বায়োলজি স্কুল কর্মশালাটির আয়োজন করেছে। কর্মশালাটি শিক্ষার্থীদেরসহ সকলের জন্য উন্মুক্ত।যোগাযোগ: ০১৬৭৭৪৩৪৩৩৫, ০১৭২৩১৬৩৪০০ (তমাল দাস)