নোবেল-শখ বিজ্ঞাপনে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

এবারই প্রথম একসঙ্গে কাজ করলেন নোবেল ও শখ। তবে কোনো নাটকে নয়। নোবেল ও শখ কাজ করলেন নতুন একটি বিজ্ঞাপনচিত্রে। নির্মাতা মাকমুদ সোহেল। সম্প্রতি ঢাকার একটি স্টুডিওতে বিজ্ঞাপনচিত্রটির শুটিংয়ে অংশ নেন তাঁরা। নোবেল ও শখকে এ বিজ্ঞাপনচিত্রটিতে সুখী দম্পতি হিসেবে দেখানো হবে। এর বেশির ভাগ অংশের শুটিং শেষ হয়েছে। সপ্তাহখানেকের মধ্যে কক্সবাজারে বাকি অংশের শুটিং সম্পন্ন হবে।এ প্রসঙ্গে নোবেল জানালেন, ‘বিজ্ঞাপনটির ব্যাপারে যখন নির্মাতার সঙ্গে আলাপ হয় তখন তার পরিকল্পনা শুনে ভালো লাগে। তা ছাড়া বিজ্ঞাপনচিত্রটির গল্পটাও আমার বেশ ভালো লেগেছে। তাই রাজি হয়ে যাই।’সহশিল্পী শখ সম্পর্কে নোবেল বলেন, ‘বিজ্ঞাপনটিতে খুবই সাবলীল এবং চমত্কার পারফর্মেন্স করেছে শখ। সাধারণত শখ অভিনীত অন্য বিজ্ঞাপনগুলোতে তাঁকে যেভাবে দেখা যায় এটিতে তাঁর ব্যতিক্রম হিসেবে দেখবে সবাই।’নোবেল বর্তমানে বিপিএল এ ঢাকা গ্ল্যাডিয়েটরস দলের শুভেচ্ছা দূত হিসেবে কাজ করছেন। এরই মধ্যে তাঁর দল কয়েকটি খেলায় জয়লাভ করেছে। এ প্রসঙ্গে নোবেল বলেন, ‘বিপিএলে বর্তমানে আমার দলের অবস্থান চার নম্বরে। সামনে আরও কয়েকটি খেলা রয়েছে। এগুলোতে আমাদের ভালো করার সম্ভাবনা অনেক বেশি।’এদিকে ‘অল্প অল্প প্রেমের গল্প’ নামের একটি ছবির কাজ নিয়ে ব্যস্ত সময় পার করছেন শখ। ছবিটিতে শখের সহশিল্পী হিসেবে আছেন ‘সুপার হিরো’খ্যাত নিলয়।