নোবেলজয়ী ওয়ানগারি মাথাই আর নেই
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নোবেল শান্তি পুরস্কার বিজয়ী আফ্রিকার প্রথম নারী কেনিয়ার ওয়ানগারি মাথাই আর নেই। আজ সোমবার নাইরোবির একটি হাসপাতালে ক্যানসার চিকিত্সারত অবস্থায় তিনি মারা যান। তাঁর বয়স হয়েছিল ৭১ বছর।মাথাই ২০০২ সালে কেনিয়ার পার্লামেন্ট সদস্য নির্বাচিত হন। এরপর তিনি মন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেন। মাথাই আফ্রিকায় সবুজায়ন আন্দোলন শুরু করেন এবং ২০ থেকে ৩০ লাখ বৃক্ষ রোপণ করেন। পাশাপাশি নারীর অধিকার প্রতিষ্ঠা এবং স্বচ্ছভাবে সরকারি কার্যক্রম পরিচালনা করে সুনাম অর্জন করেন। ২০০৪ সালে তাঁকে নোবেল শান্তি পুরস্কারের জন্য মনোনীত করা হয়। বিবিসি।