নোমান খান ম্যাগসাইসাই পুরস্কার পেলেন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বেসরকারি উন্নয়ন সংস্থা সেন্টার ফর ডিজঅ্যাবিলিটি ইন ডেভেলপমেন্টের (সিডিডি) নির্বাহী পরিচালক এ এইচ এম নোমান খান এশিয়ার নোবেলখ্যাত ফিলিপাইনের র্যামন ম্যাগসাইসাই পুরস্কার পেয়েছেন।বাংলাদেশে প্রতিবন্ধীদের অধিকার প্রতিষ্ঠায় বিশেষ অবদান রাখার জন্য তাঁকে এ পুরস্কার দেওয়া হচ্ছে। আজ সোমবার ম্যানিলা থেকে আনুষ্ঠানিকভাবে এ বছরের ম্যাগসাইসাই পুরস্কারের জন্য নোমানসহ সাতজনের নাম ঘোষণা করা হয়। ওয়েবসাইট।প্রতিবছর ছয়টি ক্ষেত্রে বিশেষ অবদানের জন্য ফিলিপাইনের র্যামন ম্যাগসাইসাই ফাউন্ডেশন এ পুরস্কার দিয়ে থাকে।বাংলাদেশ থেকে এর আগে এ পুরস্কার পেয়েছেন তাহেরুন্নিসা আবদুল্লাহ, ড. মুহাম্মদ ইউনূস, ফজলে হাসান আবেদ, ডা. জাফরউল্লাহ চৌধুরী, মতিউর রহমান, অধ্যাপক আবদুল্লাহ আবু সায়ীদ, অ্যাঞ্জেলা গোমেজ, মো. ইয়াসিন ও ফাদার উইলিয়াম টিম।এ এইচ এম নোমান খান ছাড়াও চীন, জাপান ও ফিলিপাইন থেকে এ বছর আরও ছয়জন এ পুরস্কার পেয়েছেন। তাঁরা হলেন জাপানের তাদাতোশি আকিবা, ফিলিপাইনের ক্রিস্টোফার বারনিডো এবং ভিক্টোরিয়া কার্পিও-বারনিডো, চীনের হু দাইশান, পান ইউ ও ফু কিপিং।৩১ আগস্ট ম্যানিলায় কালচারাল সেন্টার অব দ্য ফিলিপিন্সে আনুষ্ঠানিকভাবে তাঁদেরকে এই পুরস্কার দেওয়া হবে।