নোমানকে মুক্তি না দিলে ৬ মে চট্টগ্রামে হরতাল
বিএনপির সহসভাপতি ও সাবেক মন্ত্রী কে আগামী ৫ মের মধ্যে মুক্তি না দিলে ৬ মে চট্টগ্রাম জেলায় সকাল-সন্ধ্যা হরতালের ডাক দিয়েছে আবদুল্লাহ আল নোমান মুক্তি সংগ্রাম পরিষদ। আজ শনিবার দুপুরে চট্টগ্রাম প্রেসক্লাবে এক সংবাদ সম্মেলনে এই সময় বেঁধে দেওয়া হয়।পরিষদের আহ্বায়ক ও কেন্দ্রীয় শ্রমিক দলের শ্রমবিষয়ক সহসম্পাদক এ এম নাজিম উদ্দিন এই ঘোষণা দেন। সংবাদ সম্মেলনে নোমানের মুক্তির দাবিতে আগামী ২ মে চট্টগ্রাম নগর ও বিভিন্ন উপজেলায় বিক্ষোভ মিছিল ও সমাবেশ করার ঘোষণা দেওয়া হয়।নাজিম উদ্দিন বলেন, ‘আবদুল্লাহ আল নোমান একজন পরিচ্ছন্ন রাজনীতিবিদ। তাঁর মতো রাজনীতিবিদকে মামলা দিয়ে জেলে আটকে রেখে নির্যাতন করা হচ্ছে।’পরিষদের এই নেতা বলেন, ‘আদালতের নির্দেশ থাকা সত্ত্বেও অসুস্থ নোমানের সুচিকিৎসা দেওয়া হচ্ছে না। তাঁর পরিবারের কারও সঙ্গে তাঁকে দেখা করতেও দিচ্ছে না সরকার।’সংবাদ সম্মেলনে মুক্তি পরিষদের যুগ্ম আহ্বায়ক শামসুল আলম, আবদুল্লাহ আল নোমানের একান্ত সচিব নূরুল আজিম হিরুসহ অন্য নেতারা উপস্থিত ছিলেন।