নোয়াখালীতে ছাত্রদলের দুই পক্ষের সংঘর্ষে আহত ১২

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নোয়াখালী সদরে জেলা ছাত্রদলের কমিটি গঠন নিয়ে বিরোধের কারণে দুটি পক্ষের মধ্যে সংঘর্ষ ও পাল্টাপাল্টি ধাওয়ার ঘটনা ঘটেছে। এ ঘটনায় জেলা ছাত্রদলের নবগঠিত কমিটির সভাপতি নূরুল আমিন খানসহ অন্তত ১২ জন আহত হয়েছেন। পুলিশ চারজন ছাত্রদল কর্মীকে আটক করেছে।আজ বুধবার বেলা সাড়ে ১১টার দিকে এ সংঘর্ষের ঘটনা ঘটে।প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, আজ বেলা সাড়ে ১১টার দিকে ছাত্রদলের নবগঠিত কমিটির নেতৃত্বে একটি মিছিল মাইজদী বাজার থেকে শহরের গণপূর্ত ভবনের দিকে যায়। এ সময় ছাত্রদলের অন্য একটি পক্ষের বেশ কিছু সদস্য ধারালো অস্ত্র নিয়ে মিছিলে হামলা চালালে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ বেধে যায়। সংঘর্ষে জেলা ছাত্রদলের নবগঠিত কমিটির সভাপতিসহ অন্তত ১২ জন আহত হন। এ সময় যাত্রীবাহী তিনটি বাস ভাঙচুরের ঘটনা ঘটে বলেও জানা গেছে। পরে গুরুতর আহত পাঁচজনকে স্থানীয় একটি প্রাইভেট হাসপাতালে ভর্তি করা হয়েছে।নোয়াখালী সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোশাররফ হোসেন জানান, ঘটনাস্থলে পুলিশ উপস্থিত হওয়ায় পরিস্থিতি এখন নিয়ন্ত্রণে আছে। এ ছাড়া ঘটনাস্থল থেকে চারজন ছাত্রদল কর্মীকে আটক করা হয়েছে।