নোয়াখালীতে দুর্ঘটনায় পথচারী নিহত, সড়ক অবরোধ
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নোয়াখালী শহরের শাওন কমিউনিটি সেন্টারের কাছে মাইজদী-সোনাপুর সড়কে গতকাল সোমবার রাতে যাত্রীবাহী বাসের ধাক্কায় নয়ন (৩৫) নামের একজন নিহত হয়েছেন। এর প্রতিবাদে বিক্ষুব্ধ জনতা আজ মঙ্গলবার সকাল আটটা থেকে বেলা একটায় শেষ খবর পাওয়া পর্যন্ত ওই সড়ক অবরোধ করে রেখেছে।সুধারাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোশাররফ হোসেন তরফদার প্রথম আলোকে বলেন, গতকাল রাত আটটার দিকে সড়ক দুর্ঘটনায় নয়ন নিহত হন। এর জের ধরে গতকাল রাতেই স্থানীয় লোকজন মাইজদী-সোনাপুর সড়ক অবরোধ করে রাখে। এ সময় তারা ১৪-১৫টি যানবাহন ভাঙচুর করে এবং একটি মোটরসাইকেলে আগুন ধরিয়ে দেয়। পরে রাত ১১টার দিকে পুলিশ পরিস্থিতি স্বাভাবিক করে। আজ সকাল আটটা থেকে তারা আবার সড়কটি অবরোধ করে রাখে।পুলিশ জানায়, নয়ন ঢাকায় থাকতেন। ঈদের ছুটিতে তিনি শহরের আলীপুর এলাকায় তাঁর বাড়িতে এসেছিলেন।