নোয়াখালীতে পিকআপ ভ্যান ভাঙচুর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নোয়াখালীতে বিক্ষিপ্ত পিকেটিংয়ের মধ্য দিয়ে আজ বুধবার জামায়াতে ইসলামীর ডাকা সকাল-সন্ধ্যা হরতাল পালিত হচ্ছে। সকাল পৌনে নয়টার দিকে সোনাপুর বিসিক শিল্পনগর এলাকায় একটি মাছবোঝাই পিকআপ ভ্যান ভাঙচুর করেছে পিকেটাররা।জেলার সেনবাগের ছমির মুন্সির হাট ও সেবার হাট বাজারে পিকেটাররা রিকশা ও মোটরসাইকেল চলাচলে বাধা দেয়। বেগমগঞ্জের চৌমুহনীতে সকাল নয়টার দিকে হরতালের সমর্থনে মিছিল করেছেন জামায়াত-শিবিরের নেতা-কর্মীরা।সকাল থেকে জেলা শহরের প্রধান সড়কে সীমিতসংখ্যক সিএনজিচালিত অটোরিকশা, ব্যাটারিচালিত ইজিবাইক ও মোটরসাইকেল চলাচল করতে দেখা গেছে। সরকারি-বেসরকারি দপ্তর ও আদালত খোলা থাকলেও লোকজনের উপস্থিতি কম। জেলা পুলিশ সুপার (এসপি) মো. আনিসুর রহমান প্রথম আলো ডটকমকে বলেন, ঢিলেঢালাভাবে হরতাল চলছে। পিকেটারদের উপস্থিতি তেমন একটা নেই। তবে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা সতর্ক অবস্থানে আছেন।