নোয়াখালীতে বাস-অটোরিকশা সংঘর্ষে নিহত ৩
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নোয়াখালীর চাটখিল উপজেলায় আজ মঙ্গলবার সকালে বাস ও সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে তিনজন নিহত ও আটজন আহত হয়েছে। সোনাইমুড়ি-রামগঞ্জ সড়কের মুন্সিয়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে। পুলিশ জানায়, আজ সকাল সাতটার দিকে রামগঞ্জ থেকে সোনাইমুড়িগামী জননী পরিবহনের একটি যাত্রীবাহী বাস এবং বিপরীত দিক থেকে আসা একটি সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষ হয়। এতে অটোরিকশার চালক ও বাসের দুজন যাত্রী ঘটনাস্থলেই নিহত হন। আহত ব্যক্তিদের চাটখিল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সসহ বিভিন্ন ক্লিনিকে ভর্তি করা হয়েছে। চাটখিল থানার পুলিশ ঘটনার সত্যতা নিশ্চিত করেছে।