নোয়াখালীতে বিক্ষিপ্ত ঘটনার মধ্যে হরতাল চলছে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নোয়াখালীতে বিক্ষিপ্ত পিকেটিং, টায়ারে অগ্নিসংযোগ, গাড়ি ভাঙচুর ও পুলিশের সঙ্গে পাল্টাপাল্টি ধাওয়ার মধ্য দিয়ে বিএনপি-জামায়াতের ডাকা ৪৮ ঘণ্টা হরতাল পালিত হচ্ছে।গতকাল রাতে পুলিশ জেলা শহরসহ বিভিন্ন উপজেলা থেকে বিএনপি ও এর অঙ্গসংগঠনের ২৬ জন কর্মী এবং আজ সকালে একজনকে আটক করে।প্রত্যক্ষদর্শীরা জানিয়েছে, সকাল সাড়ে সাতটার দিকে শহরের দত্তেরহাট, সোনাপুর, ফকিরপুর, পৌর কল্যাণ স্কুল ও মাইজদী বাজার এলাকায় পিকেটাররা টায়ারে অগ্নিসংযোগ করে। এ সময় মাইজদী বাজার ও পৌর বাজার এলাকায় একটি ট্রাক ও একটি পিকআপ ভাঙচুরের ঘটনা ঘটে। বেলা পৌনে ১১টার দিকে হরতালের সমর্থনে একটি মিছিল টাউন হল মোড়ে এলে তা পুলিশি বাধার মুখে পড়ে। এ সময় হরতালকারীদের সঙ্গে পুলিশের পাল্টাপাল্টি ধাওয়ার ঘটনা ঘটে। এদিকে সহকারী পুলিশ সুপার আ ফ ম নিজামুদ্দিন জানান, হরতালে বিক্ষিপ্তভাবে পিকেটিং চলছে। তবে কোথাও কোনো বড় ধরনের অপ্রীতিকর ঘটান ঘটেনি।