নোয়াখালীতে বৃহস্পতিবার বিএনপির হারতাল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নোয়াখালীতে আগামী বৃহস্পতিবার সকাল-সন্ধ্যা হরতাল ডেকেছে জেলা বিএনপি। আজ মঙ্গলবার সকালে শহরের পৌর বাজারে জেলা বিএনপির সাধারণ সম্পাদক হারুনুর রশীদ আজাদ এ কর্মসূচি ঘোষণা করেন।জেলার বাসিন্দা ও বিএনপির কেন্দ্রীয় চার নেতা—স্থায়ী কমিটির সদস্য মওদুদ আহমদ, যুগ্ম মহাসচিব মো. শাহজাহান, যুগ্ম মহাসচিব বরকতউল্লা এবং কেন্দ্রীয় প্রচার সম্পাদক ও বিরোধীদলীয় চিফ হুইপ জয়নুল আবদিন ফারুকের মুক্তির দাবিতে এ হরতাল ডাকা হয়েছে।এদিকে, আজ বিএনপির নেতৃত্বাধীন ১৮-দলীয় জোটের হরতাল চলাকালে বেলা পৌনে একটার দিকে কোম্পানীগঞ্জের বসুরহাটে ১৫-২০ জন পিকেটার ঝটিকা মিছিল বের করে। এ সময় তারা সাতটি সিএনজিচালিত অটোরিকশা ভাঙচুর ও ছয়টি ককটেল বিস্ফোরণ ঘটিয়ে আতঙ্কের সৃষ্টি করে। ছাত্রলীগের কর্মীরা ধাওয়া করলে পিকেটাররা পালিয়ে যায়। ঘটনার সত্যতা নিশ্চিত করে কোম্পানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ সাজেদুর রহমান বলেন, আশপাশের এলাকায় অভিযান চালিয়ে বিএনপির কর্মী সন্দেহে দুজনকে আটক করা হয়।