নোয়াখালীতে র্যাব-পুলিশের সঙ্গে বন্দুকযুদ্ধে সন্ত্রাসী নিহত
নোয়াখালীর হাতিয়ায় আজ মঙ্গলবার ভোরে র্যাব ও পুলিশের সঙ্গে বন্দুকযুদ্ধে আবুল বাশার মাঝি নিহত হয়েছেন। পুলিশের দাবি, নিহত বাশার মাঝি উপকূলের বন, জলদস্যু সরদার ও শীর্ষ সন্ত্রাসী। তাঁর বিরুদ্ধে নোয়াখালীর হাতিয়া, চর জব্বার ও সুধারাম থানায় ছয়টি হত্যা মামলাসহ ৩১টি মামলা রয়েছে।নোয়াখালীর পুলিশ সুপার হারুনুর রশিদ হাজারী জানান, গোপন সংবাদের ভিত্তিতে র্যাব-১ ও পুলিশের একটি দল আজ ভোর সাড়ে চারটার দিকে হাতিয়ার গয়ারচরের জনতা বাজার এলাকা থেকে বাশার মাঝিকে আটক করে। পরে তাঁকে নিয়ে পার্শ্ববর্তী ভূমিহীন বাজারের কাছে গেলে সেখানে ওঁত পেতে থাকা বাশার বাহিনীর সদস্যরা র্যাব ও পুলিশ সদস্যদের ওপর হামলা করে বাশারকে ছিনিয়ে নেওয়ার চেষ্টা করে। এ সময় র্যাব ও পুলিশ সদস্যরা অত্মরক্ষার্থে গুলি চালালে পালানোর সময় গুলিবিদ্ধ হয়ে ঘটনাস্থলেই মারা যান বাশার মাঝি।