নোয়াখালীতে সংবাদপত্র বহনকারী গাড়ি ভাঙচুর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নোয়াখালীতে বিক্ষিপ্ত পিকেটিং, সংবাদপত্রের গাড়ি ভাঙচুরের মধ্য দিয়ে ইসলামী ছাত্রশিবিরের ডাকে আজ রোববার আধা বেলার হরতাল পালিত হয়েছে।প্রত্যক্ষদর্শীরা জানান, ভোর ছয়টার দিকে জেলার সেনবাগ উপজেলার সেবারহাট এলাকায় সংবাদপত্র বহনকারী একটি গাড়িতে ঢিল ছোড়েন হরতালকারীরা। এতে গাড়িটির সামনের কাচ ভেঙে যায়। এ ছাড়া সকাল সাড়ে সাতটার দিকে সেনবাগের ছমির মুন্সীরহাট বাজারে সংবাদপত্রবাহী আরেকটি গাড়িকে প্রায় আধা ঘণ্টা আটকে রাখেন শিবির কর্মীরা। পরে স্থানীয় লোকজন ও পুলিশের হস্তক্ষেপে গাড়িটি জেলা সদরে পৌঁছে।অন্যদিকে, সকাল থেকে জেলা শহরের রশিদ কলোনিসহ বিভিন্ন গলির মুখে শিবিরকর্মীরা বিক্ষিপ্তভাবে পিকেটিং করেন। এ সময় তাঁরা রশিদ কলোনিতে একটি মোটরসাইকেল ভাঙচুর করেন। পরে পুলিশ ধাওয়া দিলে তাঁরা পালিয়ে যান। সকাল সাড়ে আটটার দিকে শহরের স্টেডিয়াম এলাকায় পুলিশের একটি পিকআপভ্যান ভাঙচুর করেন হরতালকারীরা।এদিকে, হরতালের আগের রাতে জেলার বিভিন্ন উপজেলায় অভিযান চালিয়ে পুলিশ জামায়াতের সাতজন ও ছাত্রশিবিরের সাতজনসহ ১৪ জন নেতা-কর্মী ও সমর্থককে আটক করেছে। গাড়ি ভাঙচুরের বিষয়ে সেনবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. এমরান আলী প্রথম আলো ডটকমকে বলেন, সংবাদপত্র বহনকারী যে গাড়ি ভাঙচুরের কবলে পড়েছে, সেটি অনেক ভোরে। তখনো পুলিশ বাজারে গিয়ে পৌঁছেনি। তবে অন্য কোথাও কোনো অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি।