নোয়াখালীতে সড়কে গাছ ফেলে অবরোধ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নোয়াখালীতে সড়কে গাছ ফেলে অবরোধ, টায়ারে আগুন ও বিক্ষিপ্ত পিকেটিংয়ের মধ্য দিয়ে আজ মঙ্গলবারের হরতাল চলছে।পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্র জানায়, ভোরে হরতালের সমর্থনে শহরের ফকিরপুর, জিলা স্কুলের সামনে, দত্তেরহাট, মাইজদী বাজার ও নতুন বাসস্ট্যান্ড এলাকায় টায়ারে আগুন দিয়ে পিকেটিং করে হরতালকারীরা। এ সময় তারা ফকিরপুরে মাইজদী-সোনাপুর সড়কে গাছ ফেলে অবরোধ সৃষ্টি করে।এ ছাড়া সকাল সাতটা থেকে হরতালের সমর্থনে শহরে খণ্ড খণ্ড মিছিল বের হয়। সকাল সাড়ে আটটার দিকে জেলা বিএনপির সাধারণ সম্পাদক হারুনুর রশীদ আজাদের নেতৃত্বে একটি মিছিল শহর প্রদক্ষিণ শেষে পৌর বাজারের সামনে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয়। জেলার ভারপ্রাপ্ত পুলিশ সুপার (এসপি) মাহবুবুর রশীদ প্রথম আলো ডটকমকে বলেন, শান্তিপূর্ণভাবে হরতাল চলছে। হরতালে নাশকতা সৃষ্টির অভিযোগে গতকাল সোমবার রাতে পাঁচজনকে আটক করা হয়েছে।