নোয়াখালী ও চাঁদপুরে আগুনে পুড়ে গেছে ৩০টি দোকান
নোয়াখালী ও চাঁদপুরে পৃথক অগ্নিকাণ্ডে ৩০টি দোকান পুড়ে গেছে। তবে এতে কেউ হতাহত হয়নি। নোয়াখালীর চাটখিল উপজেলার পৌর বাজারে আজ ভোর চারটার দিকে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুন লেগে হোটেল, ইলেকট্রনিকস ও মোবাইলের দোকানসহ ১৫টি দোকান পুড়ে গেছে। ফায়ার সার্ভিসের চৌমুহনী ও রামগঞ্জ স্টেশনের সার্ভিসের কর্মীরা তাত্ক্ষণিক ঘটনাস্থলে এসে আগুন নিয়ন্ত্রণ আনেন।চাটখিল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুল হক প্রথম আলোকে জানান, আগুনে ক্ষতির পরিমাণ দুই কোটি টাকারও বেশি।স্থানীয় সাংসদ মাহবুব উদ্দিন খোকন ঘটনাস্থল পরিদর্শন করেছেন।চাঁদপুরের ফরিদগঞ্জ উপজেলার কালির বাজারে আজ ভোরে ভয়াবহ অগ্নিকাণ্ডে ১৫টি দোকান পুড়ে গেছে। এতে প্রায় ৩০ লাখ টাকার ক্ষতি হয়েছে। ফরিদগঞ্জ থানার উপপরিদর্শক (এসআই) নাসির উদ্দিন প্রথম আলোকে, আজ ভোর সাড়ে চারটার দিকে কালির বাজারের মনিরের কনফেকশনারি থেকে বৈদ্যুতিক শর্টসার্কিটে আগুনের সূত্রপাত হয় বলে ধারণা করা হচ্ছে। খবর পেয়ে ভোর সাড়ে পাঁচটার দিকে চাঁদপুর থেকে ফায়ার সার্ভিস দল ঘটনা স্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে।