নোয়াখালী পৌরসভায় ১৩ কেন্দ্রে ভোট গ্রহণ বন্ধ করা হয়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নোয়াখালী পৌরসভার আজ মঙ্গলবার ২৫টি কেন্দ্রের মধ্যে ১৩টিতে ভোট গ্রহণ বন্ধ করা হয়। আওয়ামী লীগ-সমর্থিত মেয়র ও কাউন্সিলর প্রার্থীর সমর্থকদের আধিপত্য বিস্তারের ঘটনায় প্রশাসন এই কেন্দ্রগুলোতে ভোট গ্রহণ বন্ধ করে দেয়।সেনবাগ পৌরসভা নির্বাচনে নয়টি কেন্দ্রের প্রায় সবটাতেই আওয়ামী লীগ-সমর্থিত প্রার্থীদের প্রভাব বিস্তার এবং বিএনপির সমর্থক প্রার্থীর এজেন্টদের বের করে দেওয়ায় নির্বাচন স্থগিত করা হয়েছে। জেলা প্রশাসক মো. সিরাজুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।নোয়াখালী শহরের টাউন হল মোড় জামে মসজিদ এলাকায় ও সোনাপুর এলাকায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে বিএনপি-সমর্থিত প্রার্থীর সমর্থকদের পাল্টাপাল্টি ধাওয়া ও সংঘর্ষ হয়েছে। এতে অন্তত ১০ জন আহত হয়েছেন। এ সময় বিএনপির কর্মীরা শহরের ইসলামিয়া রোডে যুবলীগের নেতা জহিরের একটি মাইক্রোবাসে আগুন ধরিয়ে দেন।