নোয়াখালী-৬ আসনের নির্বাচনী ফল বাতিল, তফসিল ঘোষণার নির্দেশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জাতীয় সংসদের নোয়াখালী-৬ আসনের নির্বাচনী ফলাফল বাতিল করে পুনরায় তফসিল ঘোষণা করতে হাইকোর্ট নির্দেশ দিয়েছেন। আজ বৃহস্পতিবার বিচারপতি এমদাদুল হকের নেতৃত্বাধীন নির্বাচনী ট্রাইব্যুনাল একটি আবেদনের পরিপ্রেক্ষিতে এই আদেশ দেন।নবম জাতীয় সংসদ নির্বাচনে নোয়াখালী-৬ আসন থেকে স্বতন্ত্র প্রার্থী ফজলুল আজিম বিজয়ী হন। তবে নির্বাচনের আগের দিন ১০টি ভোটকেন্দ্রের পুনর্বিন্যাস, কেন্দ্র পরিবর্তনসহ নির্বাচনে কারচুপির অভিযোগ করে প্রতিদ্বন্দ্বী প্রার্থী আয়েশা ফেরদৌসী হাইকোর্টে নির্বাচনী আবেদন করেন। এর ওপর শুনানি শেষে আদালত আজ এই আদেশ দেন।আদালতে আয়েশার পক্ষে আমিনুল ইসলাম, শামীম হায়দার পাটোয়ারী ও ফজলুল আজিমের পক্ষে রোকনউদ্দিন মাহমুদ মামলা পরিচালনা করেন।শামীম হায়দার পাটোয়ারী প্রথম আলোকে বলেন, হাইকোর্ট নোয়াখালী-৬ আসনের নির্বাচনী ফল বাতিল করে পুনরায় নির্বাচন অনুষ্ঠানের নির্দেশ দিয়েছেন। তবে কত দিনের মধ্যে নির্বাচন অনুষ্ঠিত হবে, সে ব্যাপারে নির্বাচন কমিশন সিদ্ধান্ত নেবে।শামীম হায়দার পাটোয়ারী জানান, আদালত ওই ১০টি কেন্দ্রের ভোটার তালিকা হালনাগাদ করতে আদেশ দিয়েছেন।