নোয়াখালীতে অনির্দিষ্টকালের জন্য সিএনজিচালিত অটোরিকশা ধর্মঘট

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দৈনিক জমার পরিমাণ কমানোর দাবিতে আজ শনিবার ভোর থেকে নোয়াখালীর বিভিন্ন রুটে চলাচলকারী অটোরিকশার চালকেরা অনির্দিষ্টকালের জন্য ধর্মঘট ডেকেছেন। নোয়াখালী জেলা অটোরিকশা চালক সমিতি এই ধর্মঘট ডাকে। এতে ভোর ছয়টা থেকে নোয়াখালীর বিভিন্ন রুটে চলাচলকারী প্রায় পাঁচ হাজার সিএনজিচালিত অটোরিকশা চলাচল বন্ধ হয়ে যায়। ধর্মঘটের কারণে যাত্রীদের চরম ভোগান্তির মধ্যে পড়তে হয়।এ ব্যাপারে ধর্মঘটে অংশ নেওয়া কয়েকজন অটোরিকশা চালকের সঙ্গে কথা বলে জানা যায়, বর্তমানে তাঁরা মালিকদের দৈনিক ৫০০ টাকা থেকে ৫৫০ টাকা জমা দেন। এই টাকা কমিয়ে ৪০০ থেকে ৪৫০ টাকা করার দাবিতে তাঁদের এই ধর্মঘট।নোয়াখালীর অতিরিক্ত পুলিশ সুপার আবদুর রাজ্জাক বলেন, ধর্মঘটের বিষয়ে তাঁরা কিছু জানেন না। কোনো সংগঠনও তাঁদের কিছু জানায়নি। তবে তাঁরা এ বিষয়ে খোঁজ নিচ্ছেন বলে তিনি জানান।ধর্মঘটের বিষয়ে নোয়াখালী জেলা সিএনজিচালিত অটোরিকশা মালিক সমিতির কারও সঙ্গে যোগাযোগ করা না গেলেও সেনবাগ উপজেলা অটোরিকশা মালিক সমিতির সভাপতি মো. সেন্টু জানান, তাঁদের সঙ্গে অটোরিকশা শ্রমিকেরা কোনো আলাপ-আলোচনা ছাড়াই শুক্রবার রাতে হঠাত্ করে ধর্মঘটের ডাক দেন। এ ব্যাপারে তাঁরা আজ বিকেলে বৈঠকে বসবেন।