নোয়াখালীতে অস্ত্রসহ নারী গ্রেপ্তার
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নোয়াখালীর সুবর্ণচরের দক্ষিণ চরমজিদ গ্রামের কামাল উদ্দিনের বাড়ি থেকে আজ শুক্রবার দুপুরে একটি এলজি উদ্ধার করেছে পুলিশ। এ সময় পুলিশ কামালের স্ত্রী পারুল আক্তারকে (২৮) গ্রেপ্তার করে।চরজব্বার থানার উপপরিদর্শক (এসআই) স্বপন কুমার সরকার জানান, গোপন সংবাদের ভিত্তিতে বেলা একটার দিকে থানা পুলিশের একটি দল ওই বাড়িতে অভিযান চালায়। এ সময় বাড়ির একটি ঘরে মাচার ওপর লুকানো অবস্থায় একটি এলজি উদ্ধার করে এবং পারুলকে গ্রেপ্তার করে। পরে পারুলের তিন শিশুসন্তানকেও থানায় নিয়ে আসা হয়।থানায় পারুল আক্তার সাংবাদিকদের জানান, অস্ত্রটি কয়েক দিন আগে একই এলাকার দস্যু বাহিনীর সদস্য মো. মিজান জোরপূর্বক তাঁর ঘরে রেখে গেছেন। প্রাণের ভয়ে তিনি তখন প্রতিবাদ করতে পারেননি।