নোয়াখালীতে আরও ১৩ নেতা-কর্মী গ্রেপ্তার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

‘চলো চলো ঢাকা চলো’ কর্মসূচি সামনে রেখে গতকাল রোববার রাতে নোয়াখালীর বিভিন্ন উপজেলা থেকে বিএনপি ও জামায়াতের আরও ১৩ জন নেতা-কর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ। তবে কোন উপজেলা থেকে কতজনকে আটক করা হয়েছে, জেলা পুলিশের নিয়ন্ত্রণ কক্ষ থেকে তা জানানো হয়নি। তবে গ্রেপ্তারকৃতদের মধ্যে আছে বিএনপির ১২ জন ও জামায়াতের একজন নেতা-কর্মী। এ নিয়ে এখানে গত চার দিনে বিএনপি ও জামায়াতের ৮২ জন নেতা-কর্মীকে গ্রেপ্তার করা হলো। নোয়াখালীর পুলিশ সুপার (এসপি) হারুন-উর-রশিদ হাযারী প্রথম আলো অনলাইনকে বলেন, ঢাকায় মহাসমাবেশে গিয়ে যেন কোনো ধরনের বিশৃঙ্খলা সৃষ্টি করতে না পারে, সে জন্য তাদের গ্রেপ্তার করা হয়েছে।