নোয়াখালীতে এক ব্যক্তির লাশ উদ্ধার
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নোয়াখালীর সেনবাগ উপজেলার ফেনী-নোয়াখালী মহাসড়কের পাশ থেকে আজ বৃহস্পতিবার সকালে এক ব্যক্তির (৩৮) লাশ উদ্ধার করেছে পুলিশ। তাঁর পরিচয় পাওয়া যায়নি।ঘটনার সত্যতা নিশ্চিত করে সেনবাগ থানার উপপরিদর্শক (এসআই) আকরাম হোসেন প্রথম আলো ডটকমকে জানান, আজ সকাল নয়টার দিকে উপজেলার সেবারহাট বাজারের কাছে তিন পুকুরিয়া থেকে ওই ব্যক্তির লাশ উদ্ধার করা হয়। লাশের গলায় আঘাতের কালো চিহ্ন রয়েছে। দুর্বৃত্তরা তাঁকে হত্যা করে লাশ ফেলে গেছে বলে তাঁদের ধারণা। ময়নাতদন্তের জন্য লাশ নোয়াখালী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ব্যাপারে থানায় মামলা হবে বলে জানান তিনি।