নোয়াখালীতে গণপিটুনিতে সন্দেহভাজন পাঁচ ডাকাত নিহত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নোয়াখালীর কোম্পানীগঞ্জের চরকাঁকড়া ইউনিয়নের রহিম মিয়ার টেক এলাকায় গতকাল মঙ্গলবার রাতে গণপিটুনিতে সন্দেহভাজন পাঁচ ডাকাত নিহত হয়েছে। এর আগে ডাকাতিকালে ডাকাতদের ছোড়া গুলিতে এক গ্রামবাসী নিহত হয়।নিহত সন্দেহভাজন পাঁচ ডাকাত হলেন আলাউদ্দিন (২৬), পিচ্ছি কামাল (২৬), ফারুক (২৮), হেলাল (২৯) ও অজ্ঞাত (২১)। ডাকাতদের গুলিতে নিহত হন মোশাররফ হোসেন ওরফে মাসুদ।ঘটনা সম্পর্কে কোম্পানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকউল্লাহ প্রথম আলোকে বলেন, গতকাল দিবাগত রাত একটার দিকে রহিম মিয়ার টেক এলাকার একটি বাড়িতে ডাকাতির ঘটনা ঘটে। এ সময় ডাকাতের গুলিতে মাসুদ গুলিবিদ্ধ হন। কোম্পানীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার পথে তিনি মারা যান।এই বাড়িতে ডাকাতির পর পার্শ্ববর্তী আরও দুটি বাড়িতে ডাকাতির ঘটনা ঘটে। রাত সোয়া একটা থেকে ভোর পাঁচটা পর্যন্ত এলাকাবাসী জড়ো হয়ে বিভিন্ন এলাকা থেকে ডাকাতদের ধরে এক জায়গায় জড়ো করে পিটুনি দেয়। গণপিটুনিতে পাঁচ ডাকাত নিহত এবং আরও তিনজন আহত হয়। পুলিশ ঘটনাস্থলে গিয়ে আহত তিন ডাকাতকে আটক করে থানায় নিয়ে আসে।ওসির দাবি, ঘটনাস্থল থেকে পুলিশ চারটি ধারালো অস্ত্র ও বন্দুকের ১৪টি গুলি উদ্ধার করেছে। গণপিটুনিতে নিহতদের লাশ থানায় রাখা হয়েছে।