নোয়াখালীতে ছাত্রশিবির-ছাত্রলীগ সংঘর্ষে আহত ১০

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নোয়াখালীর সোনাইমুড়ী উপজেলার আমিশপাড়া বাজারে ছাত্রলীগ ও ছাত্রশিবিরের কর্মীদের মধ্যে পাল্টাপাল্টি সংঘর্ষে ১০ জন আহত হয়েছেন। আজ রোববার সকালে এ সংঘর্ষের ঘটনা ঘটে।পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, স্থানীয় খলিলুর রহমান ডিগ্রি কলেজে একাদশ শ্রেণীর নবাগত শিক্ষার্থীদের আজ শুভেচ্ছা জানায় ছাত্রদল, ছাত্রলীগ ও ছাত্রশিবির। এরপর ছাত্রদল কলেজ ক্যাম্পাস থেকে আমিশপাড়া বাজারের দিকে মিছিল বের করে। এর পরপরই ছাত্রলীগ ও সবশেষে ছাত্রশিবির বাজারে মিছিল বের করে। কিন্তু ছাত্রলীগের মিছিলটি ছাত্রশিবিরের মিছিলের পাশ দিয়ে যাওয়ার শিবিরের কর্মীরা ছাত্রলীগের মিছিলে ইটপাটকেল নিক্ষেপ করেন। এ ঘটনাকে কেন্দ্র করে উভয় পক্ষের মধ্যে সংঘর্ষ বাধে। এতে উভয় পক্ষের ১০ জন আহত হন। এ সময় একটি মোটরসাইকেল ও ৮-১০টি দোকানে ভাঙচুর করা হয়। পরে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।তবে, ছাত্রলীগের মিছিলে হামলার অভিযোগ অস্বীকার করেন ছাত্রশিবিরের আমিশপাড়া শাখার সভাপতি আফলুল কায়েছার। তিনি বলেন, ছাত্রলীগের কর্মীরাই প্রথমে বিনা উসকানিতে তাঁদের মিছিলে হামলা চালান। এ সময় তাঁরা পাল্টা ইটপাটকেল ছোড়েন।জেলা ছাত্রলীগের সভাপতি ইবনে ওয়াজেদ বলেন, তিনি কোনো সংঘর্ষের খবর পাননি।সোনাইমুড়ী থানার উপপরিদর্শক (এসআই) মাহবুব মোল্লা প্রথম আলো ডটকমকে পাল্টাপাল্টি ইটপাটকেল ছোঁড়ার ঘটনার সত্যতা নিশ্চিত করেন।