নোয়াখালীতে ঝড়ে ঘর চাপা পড়ে মা-মেয়ের মৃত্যু
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নোয়াখালীর সুবর্ণচর উপজেলার মোহাম্মদপুর ইউনিয়নের চর তোরাব আলী এবং চর ক্লার্ক ইউনিয়নের কেরামতপুর গ্রামের ওপর দিয়ে আজ সোমবার বেলা ১১টার দিকে ঝড় বয়ে গেছে। এতে চর তোরাব আলী গ্রামে সালেহা খাতুন (৩০) ও তাঁর ১৪ মাস বয়সী শিশু সাজেদা খাতুন ঘর চাপা পড়ে মারা গেছে।এ ছাড়া ওই দুই গ্রামে অন্তত ২০ জন আহত হয়েছে। তাদের মধ্যে কেরামতপুর গ্রামের পাঁচজন এবং চর তোরাব আলী প্রাথমিক বিদ্যালয়ের ১৫ শিক্ষার্থী রয়েছে। ঝড়ে শতাধিক ঘরবাড়ি বিধ্বস্ত হয়েছে। উপড়ে গেছে গাছপালা।মোহাম্মদপুর ইউনিয়ন এবং চর ক্লার্ক ইউনিয়নের দুই চেয়ারম্যান হতাহত ও ক্ষয়ক্ষতির ঘটনা নিশ্চিত করেছেন।