নোয়াখালীতে তিনটি গাড়ি ভাঙচুর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নোয়াখালীতে বিক্ষিপ্ত পিকেটিং, গাড়ি ভাঙচুর ও টায়ারে অগ্নিসংযোগের মধ্য দিয়ে বিএনপির ডাকে হরতাল চলছে। সকাল সাতটার দিকে পিকেটাররা জেলা শহরের পৌর কল্যাণ উচ্চবিদ্যালয়ের সামনে দুটি ট্রাক ও বিশ্বনাথের সামনে একটি পিকআপভ্যান ভাঙচুর করে।এ ছাড়া শহরের ফকিরপুর, গ্যারেজ, সোনাপুরসহ বিভিন্ন এলাকায় বিক্ষিপ্তভাবে পিকেটাররা সড়কের ওপর টায়ারে জ্বালিয়ে আতঙ্ক সৃষ্টি করে। পরে পুলিশ গিয়ে আগুন নেভায়। অন্যদিকে, গতকাল শনিবার রাতে জেলার বিভিন্ন উপজেলা থেকে পুলিশ বিএনপির ১৫ জন ও জামায়াতের একজনকে আটক করেছে। এঁদের মধ্যে সুধারামে পাঁচজন, কবিরহাটে একজন, সেনবাগে দুজন, বেগমগঞ্জে তিনজন, কোম্পানীগঞ্জে একজন, চাটখিলে দুজন ও সোনাইমুড়ীতে দুজনকে আটক করা হয়।পুলিশ সুপার হারুন-উর-রশিদ হাযারী প্রথম আলো ডটকমকে জানান, হরতালে আইনশৃঙ্খলাপরিপন্থী কার্যকলাপ করতে পারে, এমন সন্দেহে তাঁদের আটক করা হয়েছে। এর মধ্যে বিভিন্ন মামলার আসামিও রয়েছে।