নোয়াখালীতে দুদিনে গ্রেপ্তার ১২১

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নোয়াখালীর কয়েকটি উপজেলায় গতকাল শনিবার গভীর রাতে পুলিশ বিশেষ অভিযান চালিয়ে আরও ৫৭ জনকে গ্রেপ্তার করেছে। এর আগে গত শুক্রবার রাতে ৬৪ জনকে গ্রেপ্তার করা হয়। এ নিয়ে গত দুদিনে গ্রেপ্তারের সংখ্যা দাঁড়াল ১২১।জেলা পুলিশের নিয়ন্ত্রণকক্ষ সূত্রে জানা গেছে, গতকাল রাতে পুলিশ অভিযান চালিয়ে সোনাইমুড়ী থানা থেকে ১২, বেগমগঞ্জ থানা থেকে পাঁচ, সুধারাম থানা থেকে নয়, হাতিয়া থানা থেকে ১০, সেনবাগ থানা থেকে চার, চাটখিল থানা থেকে একজন, কবিরহাট থানা থেকে সাত, সুবর্ণচরের চরজব্বার থানা থেকে চার ও কোম্পানীগঞ্জ থানা থেকে দুজনকে গ্রেপ্তার করে।ঘটনার সত্যতা নিশ্চিত করে পুলিশ সুপার (এসপি) হারুন-উর-রশীদ হাজারী প্রথম আলো ডটকমকে বলেন, কিছুদিন পরপরই এ ধরনের বিশেষ অভিযান চালানো হয়। তিনি জানান, গ্রেপ্তার হওয়া ব্যক্তিদের বিরুদ্ধে বিভিন্ন মামলায় গ্রেপ্তারি পরোয়ানা রয়েছে। আজ রোববার তাঁদের আদালতে পাঠানো হয়েছে।