নোয়াখালীতে পানিতে ডুবে তিন শিশুর মৃত্যু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নোয়াখালীর চাটখিল ও সোনাইমুড়ি উপজেলায় পানিতে ডুবে আজ বৃহস্পতিবার তিন শিশুর মৃত্যু হয়েছে। চাটখিল উপজেলার ফরকোট ইউনিয়ন পরিষদের (ইউপি) সাবেক মেম্বর বাহার আলম মুন্সি বলেন, ফরকোট গ্রামের জসীমের ছেলে রাহী (৩) এবং জাহাঙ্গীরের ছেলে সাব্বির (৩) পুকুরের পানিতে ডুবে মারা গেছে। বেলা ১১টার দিকে তাদের লাশ উদ্ধার করা হয়। সোনাইমুড়ি পৌরসভার কাউন্সিলর মোহাম্মদ জাফর বলেন, বেলা ১১টার দিকে কৌশল্যারবাগ গ্রামের গিয়াসউদ্দিনের মেয়ে শিখার (২) লাশ পুকুর থেকে তোলা হয়।