নোয়াখালীতে পৌর নির্বাচন বাতিলের দাবিতে কাল সকাল-সন্ধ্যা হরতাল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নোয়াখালীতে পৌরসভা নির্বাচন বাতিলের দাবিতে কাল বুধবার শহরে সকাল-সন্ধ্যা হরতালের ডাক দিয়েছে বিএনপি। দলের যুগ্ম মহাসচিব ও সাবেক সাংসদ মো. শাহজাহান আজ মঙ্গলবার দুপুরে এ ঘোষণা দেন।বিএনপি আজ মো. শাহজাহানের নোয়াখালীর ফকিরপুরের বাসায় এক সংবাদ সম্মেলনের আয়োজন করে। সম্মেলনে শাহজাহান অভিযোগ করেন, ‘নোয়াখালীতে ২৫টি কেন্দ্রের মধ্যে ২২টি কেন্দ্রে সকাল সাড়ে ১০টা থেকে ১১টার মধ্যে তাঁদের সব এজেন্টকে বের করে দেওয়া হয়। এরপর বাকি তিনটি কেন্দ্র থেকে দলের এজেন্টদের সরিয়ে আনা হয়। আমরা এখন এই নির্বাচন থেকে সরে আসার এবং নির্বাচন বাতিলের দাবি জানাচ্ছি।’