নোয়াখালীতে বজ্রপাতে একজনের মৃত্যু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নোয়াখালীর সুবর্ণচর উপজেলার ওপর দিয়ে আজ শুক্রবার সকালে বয়ে যাওয়া কালবৈশাখী ঝড়ের সময় বজ্রপাতে মো. ইউছুফ (৬৫) নামের এক ব্যক্তির মৃত্যু হয়েছে। তাঁর বাড়ি দক্ষিণ চরক্লার্ক গ্রামে। ঝড়ে উপজেলার পূর্ব চরবাটা, চরবাটা, চরক্লার্ক ও চরজব্বার ইউনিয়নের বিভিন্ন এলাকায় শতাধিক কাঁচা ঘর-বাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে।উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) গোলামুর রহমান বজ্রপাতে একজনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। তবে ঘরবাড়ির ক্ষতির বিষয়ে বলেন, ঝড়ে বিভিন্ন এলাকায় কাঁচা ঘরবাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে বলে তিনি শুনেছেন। কিন্তু চেয়ারম্যানরা এ ব্যাপারে লিখিতভাবে তাঁকে কিছু জানাননি। স্থানীয় সূত্রে জানা গেছে, আজ সকাল আটটার দিকে হঠাত্ কালবৈশাখী ঝড় শুরু হয়। এ সময় প্রবল বৃষ্টিও হয়। ঝড়-বৃষ্টিতে ঘরবাড়ির পাশাপাশি বিভিন্ন রবি ফসলের ব্যাপক ক্ষতি হয়েছে। এ ছাড়া গাছপালা উপড়ে পড়ে সুবর্ণচর-সোনাপুর সড়কের কয়েকটি স্থানে যানবাহন চলাচলে প্রতিবন্ধকতা সৃষ্টি হয়।