নোয়াখালীতে বিদ্যুতের দাবিতে সড়ক অবরোধ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিদ্যুতের দাবিতে নোয়াখালীর বেগমগঞ্জের বাংলাবাজারে নোয়াখালী-লক্ষ্মীপুর সড়ক অবরোধ করে রেখেছে বিক্ষুব্ধ গ্রাহকেরা। আজ শনিবার বেলা ১১টা থেকে অবরোধ শুরু হয়। দুপুর দুইটায় শেষ খবর পাওয়া পর্যন্ত অবরোধ চলছিল।গ্রাহকদের অভিযোগ, পবিত্র রমজানে সেহরি ও ইফতারের সময় নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহের কথা বলা হলেও বাস্তবে তেমনটা দেখা যাচ্ছে না। দিনরাত সমান তালে চলছে লোডশেডিং। রমজানে মানুষের ভোগান্তি আরও বেড়েছে। স্থানীয় এলাকাবাসী, গ্রাহক ও পুলিশ জানায়, সকাল সাড়ে ১০টার দিকে শত শত বিক্ষুব্ধ গ্রাহক বেগমগঞ্জের বাংলাবাজারে জড়ো হতে থাকে। এরপর বেলা ১১টার দিকে তাঁরা নোয়াখালী-লক্ষ্মীপুর সড়কের ওপর বড় বড় গাছ ফেলে অবরোধ সৃষ্টি করে যানবাহন চলাচল বন্ধ করে দেয়। খবর পেয়ে বেগমগঞ্জ থানা পুলিশ ঘটনাস্থলে গেলেও বিক্ষুব্ধরা অবরোধ তুলে নেয়নি। সড়ক অবরোধের বিষয়টি নিশ্চিত করে সহকারী পুলিশ সুপার (বেগমগঞ্জ সার্কেল) মো. আলী হোসেন দুপুরে প্রথম আলোকে বলেন, জনগণকে বুঝিয়ে অবরোধ প্রত্যাহারের চেষ্টা করা হচ্ছে।