নোয়াখালীতে রেন্ট-এ কার ব্যবসায়ী খুন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নোয়াখালী শহরের নতুন বাসস্ট্যান্ড এলাকায় গতকাল রোববার রাতে নিজ বাড়িতে দেলোয়ার হোসেন (৩২) নামের এক রেন্ট-এ কার ব্যবসায়ী খুন হয়েছেন। তাঁকে শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে বলে প্রাথমিকভাবে পুলিশ ধারণা করছে। খবর পেয়ে গতরাতেই পুলিশ তাঁর লাশ উদ্ধার করেছে। সুধারাম থানার উপপরিদর্শক (এসআই) আনোয়ার হোসেন জানান, গতকাল দিবাগত রাত দেড়টার দিকে দেলোয়ারের পরিবারের লোকজন থানায় ফোন করে জানান, অজ্ঞাত পরিচয় তিন যুবক তাদের বাড়িতে ঢুকে শ্বাসরোধ করে দেলোয়ারকে হত্যা করেছে। প্রাথমিক তদন্তে পুলিশ ধারণা করছে, পারিবারিক, জমি-সংক্রান্ত বিরোধ অথবা ব্যবসায়িক কোনো কারণে দেলোয়ার খুন হয়ে থাকতে পারেন।এ ঘটনায় নিহতের ভাইয়ের ছেলে আবদুর রহমানকে (২৫) জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে। এ ব্যাপারে একটি মামলা দায়েরের প্রস্তুতি চলছে।