নোয়াখালীতে শান্তিপূর্ণভাবে হরতাল পালিত হচ্ছে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নোয়াখালীতে বিএনপির ডাকা সকাল-সন্ধ্যা হরতাল শান্তিপূর্ণভাবে পালিত হচ্ছে। আজ বুধবার সকাল থেকে শহরের বিভিন্ন এলাকায় বিএনপির কর্মীরা পিকেটিং-এর জন্য অবস্থান করে। তবে প্রধান সড়ক এবং গুরুত্বর্পূর্ণ স্থানে পুলিশ ও আইনশৃংখলা বাহিনীর সদস্যদের অবস্থানের কারণে তাঁরা মূল শহরে প্রবেশ করতে পারছেনা।হরতালের কারণে শহরের অধিকাংশ দোকানপাট এখনো বন্ধ রয়েছে। রাস্তায় আইনশৃংখলা রক্ষাকারী বাহিনীর গাড়ি ছাড়া তেমন কোন যানবাহন চলাচল করছে না। মানুষজনের উপস্থিতিও তেমন নেই। একই অবস্থা বিরাজ করছে জেলার সেনবাগ উপজেলায়। তবে সেখানে হরতালের পক্ষে কোন মিছিল কিংবা পিকেটিং সকাল থেকে হয়নি।সকাল সাতটার দিকে নোয়াখালী শহরের টাউনহল মোড়, মাইজদী বাজার, জামে মসজিদ, পৌর বাজার, দত্তেরহাট, সোনাপুর এলাকা ঘুরে সেখানে আইনশৃংখলা বাহিনীর ব্যপক উপস্থিতি লক্ষ করা গেছে।গতকাল নোয়াখালী পৌরসভার বিভিন্ন কেন্দ্রে, সেনবাগ পৌরসভার সব কয়টি কেন্দ্র থেকে দলীয় প্রার্থীর এজেন্টদের বের করে দেওয়া, ব্যালট পেপার ও বাক্স ছিনতাইসহ বিভিন্ন অনিয়মের প্রতিবাদে বিএনপি এ হরতাল আহবান করে।