নোয়াখালীতে সমতট এক্সপ্রেস লাইনচ্যুত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নোয়াখালীর বেগমগঞ্জে আজ সোমবার সকালে চলন্ত যাত্রীবাহী সমতট এক্সপ্রেসের ওপর গাছ পড়লে ট্রেনটি লাইনচ্যুত হয়ে এর ইঞ্জিনসহ সামনের দুটি বগি ক্ষতিগ্রস্ত হয়। এ সময় অল্পের জন্য রক্ষা পেয়েছে ট্রেনের দুই শতাধিক যাত্রী।এ ঘটনায় প্রায় তিন ঘণ্টা নোয়াখালী-ঢাকা রুটে ট্রেন চলাচল বন্ধ ছিল। দুর্ঘটনার খবর পেয়ে লাকসাম থেকে রিলিফ ইঞ্জিন এসে ক্ষতিগ্রস্ত ইঞ্জিনসহ ট্রেনটি লাকসাম নিয়ে গেলে দুপুর ১২টার পর ট্রেন চলাচল স্বাভাবিক হয়।প্রত্যক্ষদর্শীরা জানান, আজ সকাল নয়টায় নোয়াখালীর সোনাপুর স্টেশন থেকে যাত্রীবাহী সমতট এক্সপ্রেস ট্রেনটি আখাউড়ার উদ্দেশে ছেড়ে যায়। ট্রেনটি মাইজদী কোর্ট রেলওয়ে স্টেশন ও চৌমুহনী রেল স্টেশনের মধ্যবর্তী স্থানে আটিয়াবাড়ির ব্রিজের কাছে পৌঁছালে রেললাইনের পাশে ঠিকাদারের গাছ কাটার সময় কয়েকটি গাছ সজোরে ট্রেনটির সামনের ইঞ্জিন ও বগির ওপর পড়ে। এতে ট্রেনটি লাইনচ্যুত হয়ে পাশে হেলে যাওয়ায় ট্রেনের ইঞ্জিন ও দুটি বগি ক্ষতিগ্রস্ত হয়।রেলওয়ের সংশ্লিষ্ট সূত্র জানায়, নিয়ম অনুযায়ী যেকোনো সময় রেল বা সড়কপথের পাশে গাছ কাটা বা অন্য কোনো কাজ করতে হলে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে আগাম অবহিত করতে হয়। কিন্তু এ ক্ষেত্রে বন বিভাগের ঠিকাদার সে নিয়ম মানেননি।ঘটনাস্থলে ট্রেনের চালক কাজী মারুফুজ্জামান জানান, ‘আমাকে রেললাইনের পাশে গাছ কাটার কথা অবহিত করা হয়নি।’চৌমুহনী রেলওয়ে স্টেশন মাস্টার ফখরুল ইসলামের সঙ্গে কথা বললে তিনি দুর্ঘটনার বিষয়টি স্বীকার করেন। স্টেশন মাস্টার জানান, বর্তমানে ট্রেন চলাচল স্বাভাবিক রয়েছে।-বাসস।