নোয়াখালীতে স্কুলছাত্রী শিশুর লাশ উদ্ধার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নোয়াখালীর চাটখিলের নাহারখিল গ্রামের একটি পরিত্যক্ত শৌচাগার থেকে গতকাল শুক্রবার রাতে বৃষ্টি আক্তার (১২) নামের এক স্কুলছাত্রী শিশুর লাশ উদ্ধার করেছে পুলিশ। বৃষ্টি একই এলাকার সৌদিপ্রবাসী আবদুর রহিমের মেয়ে ও স্থানীয় ফাতেমা ফ্রি-ক্যাডেট কেজি স্কুলের পঞ্চম শ্রেণীর ছাত্রী। বৃষ্টিকে ধর্ষণের পর বা ধর্ষণের চেষ্টায় ব্যর্থ হয়ে শ্বাস রোধ করে হত্যা করা হতে পারে বলে পুলিশ প্রাথমিকভাবে ধারণা করছে। আজ শনিবার সকালে ময়নাতদন্তের জন্য লাশ নোয়াখালী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় শিশুটির ফুফা সামছুল হক বাদী হয়ে গতকাল রাতে থানায় মামলা করেছেন।পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, গতকাল সকাল সাড়ে নয়টার দিকে বৃষ্টি শিক্ষকের কাছে পড়তে বাড়ি থেকে বের হয়। দুপুর সাড়ে ১২টার দিকে বাড়ি ফেরার কথা থাকলেও সে ফেরেনি। এরপর থেকে পরিবারের লোকজন তাকে খোঁজাখুঁজি করতে থাকে। রাত ১০টার দিকে বৃষ্টিদের বাড়ি থেকে খানিকটা দূরে একটি বাগানের পরিত্যক্ত শৌচাগারের ভেতর তার লাশ পাওয়া যায়। খবর পেয়ে চাটখিল থানা-পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাঁর লাশ উদ্ধার করে থানায় নিয়ে যায়।ঘটনার সত্যতা নিশ্চিত করে চাটখিল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নজিমুল হক প্রথম আলো ডটকমকে বলেন, লাশের সুরতহাল প্রতিবেদন তৈরি কালে মনে হয়েছে মেয়েটিকে দুর্বৃত্তেরা ধর্ষণের পর বা ধর্ষণের চেষ্টার পর শ্বাস রোধ করে হত্যা করে লাশ ওই শৌচাগারে। বৃষ্টির চোয়ালের নিচে কালো দাগ দেখা গেছে।