নোয়াখালীতে ৬ দস্যুর লাশ উদ্ধার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নোয়াখালীর হাতিয়ার চরবাশারে চর দখলকে কেন্দ্র করে দুই দল দস্যুর মধ্যে বন্দুকযুদ্ধে ছয়জন নিহত হয়েছে। গতকাল সোমবার রাতে চরে গিয়াস উদ্দিন মাঝি (৪০) ও নাসির কমান্ডার পক্ষের দস্যুদের মধ্যে বন্দুকযুদ্ধের ঘটনা ঘটে। এতে গিয়াস উদ্দিনের পক্ষের ছয়জন মারা যায়। একই সঙ্গে গিয়াস উদ্দিনের বাড়িঘরও পুড়িয়ে দেয় প্রতিপক্ষ।নিহত ব্যক্তিদের মধ্যে চারজনের পরিচয় পাওয়া গেছে। এঁরা হলেন—গিয়াস উদ্দিন মাঝি ও তাঁর ছেলে রায়হান (১২) এবং গিয়াস উদ্দিনের সহযোগী লিটন (২৮) ও মহিউদ্দিন (৩০)।নোয়াখালীর পুলিশ সুপার হারুন-উর রশীদ হাজারী জানান, আজ সকালে পুলিশ ঘটনাস্থলে গিয়ে ওই ছয়জনের লাশ উদ্ধার করেছে। মনে করা হচ্ছে, তাঁরা বনদস্যু দলের সদস্য।