নোয়াস আর্কে নাম ভূমিকায় রাসেল ক্রো
সম্প্রতি মার্কিন চলচ্চিত্র নির্মাতা ড্যারেন অ্যারোনফস্কির ‘নোয়াস আর্ক’ ছবিটির নাম ভূমিকায় অভিনেতা রাসেল ক্রোর নাম ঘোষণা করেছে ছবিটির প্রযোজনা সংস্থা প্যারামাউন্ট পিকচার্স এবং নিউ রিজেন্সি। ২০১০ সালে মুক্তিপ্রাপ্ত ‘ব্ল্যাক সোয়ান’ ছবিটির ব্যাপক সাফল্যের পর এবারে বাইবেলে বর্ণিত ‘নোয়া’স আর্ক’ এর মহাকাব্যিক কাহিনি রুপালি পর্দায় তুলে ধরবেন ড্যারেন অ্যারোনফস্কি। এ প্রসঙ্গে তাঁর উদ্ধৃতি দিয়ে হেরাল্ড সান জানিয়েছে, ‘আমার এ প্রজেক্টে সাহায্যের হাত বাড়িয়ে দেয়ার জন্য প্যারামাউন্ট এবং রিজেন্সিকে অনেক অনেক ধন্যবাদ।’অ্যারোনফস্কি আরও বলেছেন, ‘আমার নতুন এই রোমাঞ্চকর অভিযানে রাসেল ক্রো পাশে থাকতে রাজি হওয়ায় আমি খুবই আনন্দিত। তাঁর অসাধারণ অভিনয় নৈপুণ্যে আমার পূর্ণ আস্থা রয়েছে। ছবির নাম ভূমিকায় তিনি অভিনয় করতে রাজি হওয়ায় আমি এখন রাতে নিশ্চিন্তে ঘুমাতে পারব। আশা করছি, ছবিতে অভিনয় করার সময় তিনি আমার প্রশংসায় পঞ্চমুখ হবেন।’ উল্লেখ্য, নোয়াস আর্ক ছবির শুটিং হবে আইসল্যান্ড ও নিউইয়র্কে। চলতি বছরের জুলাই থেকেই আঁটঘাট বেঁধে কাজে নেমে পড়বেন অ্যারোনফস্কি।