নৌ-ট্রানজিটে বাংলাদেশ বেশি লাভবান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নৌপরিবহনমন্ত্রী শাজাহান খান বলেছেন, নৌ-চুক্তির মেয়াদ শেষ হওয়ায় সম্প্রতি ভারতের সঙ্গে বাংলাদেশের দুই বছর মেয়াদি নৌ-ট্রানজিট বিষয়ক সম্মতিপত্র সই হয়েছে। এতে বাংলাদেশের জাহাজ উপকূল ব্যবহারে বেশি লাভবান হবে। মাদারীপুরের লেকেরপাড় স্বাধীনতা অঙ্গনে আজ শনিবার সপ্তাহব্যাপী বৃক্ষমেলার উদ্বোধনী অনুষ্ঠানে শাজাহান খান এসব কথা বলেন।মন্ত্রী বলেন, ভারতের সঙ্গে যে সম্মতিপত্রে স্বাক্ষর হয়েছে, সে অনুযায়ী উপকূল ব্যবহার করতে এখন আর কোনো জাহাজকে ফি দিতে হবে না। এতে ভারতের চেয়ে বাংলাদেশের জাহাজ বেশি সুযোগ সুবিধা পাবে। তিনি বলেন, ‘উপকূলে ব্যবহারের জন্য মোট ৩১০টি জাহাজের মধ্যে মাত্র পাঁচটি ভারতের জাহাজ। বাকি ৩০৫টি জাহাজই বাংলাদেশের। এতে বোঝা যায়, সম্মতিপত্রটিতে সই হওয়ায় বাংলাদেশ বেশি উপকৃত হবে।’ মাদারীপুরের সপ্তাহব্যাপী বৃক্ষ ও ফলদ মেলা উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা প্রশাসক নূর-উর-রহমান। বিশেষ অতিথি ছিলেন পুলিশ সুপার মোহাম্মদ নজরুল হোসেন, সদর উপজেলা চেয়ারম্যান পাভেলুর রহমান শফিক খান। মেলায় পাঁচটি বনজ ও সাতটি ফলদ বৃক্ষের স্টল রয়েছে। আলোচনা সভার আগে একটি শোভাযাত্রা শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।