নৌ-ধর্মঘটে দুর্ভোগে ইজতেমার যাত্রীরা (ভিডিও)

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নৌযানশ্রমিকদের কর্মবিরতির কারণে দুর্ভোগের কবলে পড়েছেন বিশ্ব ইজতেমায় যোগ দিতে ইচ্ছুক চাঁদপুরের যাত্রীরা। গতকাল বুধবার দিবাগত রাত ১২টার দিকে কর্মবিরতি উপেক্ষা করে ইজতেমার ছয় শতাধিক যাত্রী নিয়ে এমভি ময়ূর নামের একটি লঞ্চ চাঁদপুর ঘাট ছেড়ে যায়।রাত দুইটার দিকে চাঁদপুরের ষাটনল এলাকায় পৌঁছানোর পর লঞ্চটি যাত্রা থামিয়ে দেয়। এমভি ময়ূরের যাত্রী মো. আসাদুল্লা প্রথম আলো ডটকমকে জানান, ভোর পাঁচটায় লঞ্চটি ঢাকার সদরঘাটে পৌঁছানোর কথা ছিল। কিন্তু রাত দুইটায় তা থামিয়ে দেওয়া হয়। সাত ঘণ্টা অপেক্ষা করার পর আজ সকাল সাড়ে নয়টার দিকে যাত্রীরা উত্তেজিত হয়ে লঞ্চ কর্তৃপক্ষের ওপর হামলা চালান। পরে বাধ্য হয়ে সকাল ১০টায় এমভি ময়ূর ঢাকার উদ্দেশে ছেড়ে যায়। আজ সকাল ১০টার দিকে ঈগল-২ নামের আরেকটি লঞ্চ কর্মবিরতি উপেক্ষা করে চাঁদপুর ঘাট থেকে ঢাকার উদ্দেশে রওনা হয়েছে।

চাঁদপুর থেকে ঢাকা ও নারায়ণগঞ্জগামী অন্যান্য লঞ্চ না ছাড়ায় চাঁদপুর সদর ও চাঁদপুরের ইচলী লঞ্চঘাটে আটকা পড়েছেন বিশ্ব ইজতেমার শত শত যাত্রী। চাঁদপুর নৌবন্দরের উপপরিচালক মোবারক হোসেন প্রথম আলো ডটকমকে জানান, বিশ্ব ইজতেমায় অংশ নেওয়া যাত্রীদের কথা চিন্তা করে কয়েকটি লঞ্চ ঢাকার উদ্দেশে রওনা হয়েছে।লঞ্চ না ছাড়ায় বাসস্ট্যান্ডে ভিড় জমাচ্ছেন অনেক যাত্রী। তবে পর্যাপ্ত বাস না থাকায় সেখানেও যাত্রীদের চরম দুর্ভোগে পড়তে হচ্ছে।নৌযানশ্রমিকদের মজুরিকাঠামো পুনর্নির্ধারণসহ ১৬ দফা দাবি আদায়ে কর্মবিরতি পালন করছে বাংলাদেশ নৌযান শ্রমিক ফেডারেশন। গতকাল মঙ্গলবার রাত ১২টা থেকে এ কর্মসূচি শুরু হয়।